ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‎হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
X

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ‎বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা।

এ সময় তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। দ্রুত হাদী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা।
‎বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। 

‎এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। 

‎তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরেকটা জুলাই হবে। সে জন্য সবাই প্রস্তুত থাকুন।

আরএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝