ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ককটেল তৈরির সময় বিস্ফোরণে উড়ে গেল ঘরসহ যুবকের প্রাণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম
X
Advertisement

শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটে এ ঘটনা। 

নিহত সোহান বেপারি বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দির দেলোয়ার বেপারির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যায়। এ সময় বিস্ফোরণে ওই টিনের ঘরের দেয়াল ও চালা উড়ে গেছে। এর কিছু দূরে একটি রসুন ক্ষেত্রে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে সোহান বেপারি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement