ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ব্যাবসায়ীর রহস্যজনক মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
X

দেশের বৃহত্তম যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. আজমীর আলম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালের দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলি আক্তারের কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি জুলিকে বাইরে থেকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজনকে ডেকে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝