ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
X

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গারো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড়ঘেঁষা ছোট বালিজুড়ি গ্রামের একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পাহাড় এলাকায় বন্যহাতির একটি দল অবস্থান করছিল। বুধবার সকালে আহমেদ আলীসহ আরও দুই থেকে তিনজন লাকড়ি কুড়াতে বালিজুড়ি গ্রাম সংলগ্ন পাহাড়ের ভেতরে যান। একপর্যায়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা আহমেদ আলীকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বলিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝