ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আইসিসির আলটিমেটাম সংক্রান্ত ক্রিকইনফোর দাবি ভিত্তিহীন: বিসিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ১০:০৪ এএম
X

ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। একইসঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার দুপুর পৌণে ১টার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইসিসি জানিয়েছে- টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথ ভাবে বিবেচনায় নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে- এই বিষয়ে বিসিবিকে আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্পষ্ট করেছে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি।

তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। 

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝