ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম
X
Advertisement

পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। তিন দিন ধরে সূর্যের দেখা নেই। বুধবার থেকে শুরু হয়েছে মাঝারি  শৈত্যপ্রবাহ। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

বুধবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় চলতি শীত মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানান, জানুয়ারির শুরু থেকেই এই এলাকায় শীত বেড়ে যায়। গত তিন দিন ধরে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনে ঠিকঠাক সূর্যের মুখ দেখা যায় না। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরছে। দিনের আলোতেও সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে খেটে খাওয়ার মানুষের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, 'সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।'

এসআই/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement