লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ মাস বয়সের আয়াত নামে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল ৩টায় রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টামটার নরিমপুর গ্রামের ইয়াছিন মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মেকারের স্ত্রী পরানী কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন হঠাৎ পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন লেগে মুহুর্তেই পাশ্ববর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া, সবুজের ঘরে আগুন লেগে সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর রামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সকল কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ঘটনায় চারটি পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানাযায়।
এই ঘটনার পর তাৎক্ষণিক রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এবং আগামীকাল ঢেউটিন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। নবজাতক আয়াতের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়াইআরএম/এসআর