ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুনারুঘাট সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম
X
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি)। সোমবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে গাঁজা প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি চা বাগান নামক এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত বিজিবি সদস্যদের দেখে তারা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা।

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একইসঙ্গে মাদক পাচারের সাথে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত আছে।

জেএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement