ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম
X
Advertisement

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের মেয়াদেই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’ 

সবাইকে নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে।’
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement