ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে ৩ মামলায় লক্ষাধীক টাকা অর্থদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এসব অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, গত ২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী দায়ের করা এ মামলায় জনতার দলকে আচরণ বিধিমালার ১২৭(খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

পরদিন ৩ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পরিচালিত অভিযানে আরও একটি মামলা দায়ের করা হয়। প্রতীক বরাদ্দের পূর্বেই নির্বাচনী বিলবোর্ড স্থাপন ও প্রচারণা চালানোর অভিযোগে বিএনপিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭(ক) বিধি অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ৪ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে সুন ফেং মেশিনারি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়ন ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 

ভ্রাম্যমান আদালত অভিযানকালে বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝