ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৩:২৪ পিএম
X
Advertisement

আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন—এতে কোনো সন্দেহ নেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজে শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, “স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়; স্কুল মানে ভালো মানের শিক্ষক। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা মানসম্মত ছিল। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলেন।”

এসময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন চকরিয়ায় উপজেলার মাতামুহুরি নদীর উপর হাজিয়ান আলী পাড়া থেকে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১ নং বেড়িবাঁধের সাথে সংযোগকারী কাঠের সেতুর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement