ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হারিয়ে বছর শুরু লিভারপুলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম
X
Advertisement

ঘরের মাঠ আনফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে আর্নে স্লটের দল।

১৯ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ৩৩ পয়েন্ট, যা নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে আছে। লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। অন্যদিকে লিডস ইউনাইটেড ২১ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে।

ম্যাচের শেষ দিকে প্রায় জয়ের স্বাদ পেয়েই ফেলেছিল লিডস। খেলা শেষের প্রায় ১০ মিনিট আগে ডমিনিক ক্যালভার্ট-লুইন গোল করে উল্লাসে মেতে উঠলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

ম্যাচজুড়ে লিভারপুলের আক্রমণে তেমন তাড়ণা দেখা যায়নি। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে তারা। সবচেয়ে বড় সুযোগটি আসে হুগো একিতিকে’র হেড থেকে, যা দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।

রক্ষণেও একবার বড় ভুলের মুখে পড়ে লিভারপুল। গোলরক্ষক আলিসন বেকার ভুল ক্লিয়ারেন্সে ইথান অ্যাম্পাডুকে সুযোগ করে দিলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওয়েলশ মিডফিল্ডারের শটটি ঠেকান।

দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেস ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যামের সাথে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement