ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
X

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা নিরব হোসেনের মেয়ে নাফিজা জাহান নওরিন ও ছেলে—জুলাই যুদ্ধে আহত তাহসিন আল নাহিয়ানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নাফিজা জাহান নওরিন বর্তমানে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তাহসিন আল নাহিয়ান মোহাম্মদপুর বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭৩ নম্বর বড়ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরব হোসেনের জানাজা নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান এ ঘোষণা দেন।

পরে জানাজা নামাজ শেষে নিরব হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে গিয়ে নিরব হোসেন (৫৬) মৃত্যুবরণ করেন।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝