Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৬৬.৫৭%

Published : Sunday, 14 December, 2025 at 7:01 PM  Count : 292

সরকারি ও বেসরকারি এমবিবিএস–বিডিএস কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার ৬৬.৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর ফল প্রকাশ করে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং https://result.dghs.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন।

অনলাইনে যেভাবে মেডিকেল পরীক্ষার ফলাফল দেখা যাবে
স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

ধাপ ১: প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করুন।

ধাপ ২: ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।

ধাপ ৩: নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন।

ধাপ ৪: ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

ধাপ ৫: সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।

মেরিট লিস্টের পিডিএফ
স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি

ফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র মোবাইল এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যায়:

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: DGHS RSC এটি ১৬২২২ নম্বরে পাঠান

প্রথম এসএমএস পাঠানোর পর আপনার নম্বরে একটি পিন (PIN) নম্বরসহ ফিরতি মেসেজ আসবে।

এবার দ্বিতীয় এসএমএসে আবেদন নিশ্চিত করতে টাইপ করুন: DGHS RSC YES <পিন নম্বরটি>

পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ১০০০ টাকা ফি আপনার ফোন থেকে কেটে নেওয়া হবে।


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close