Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

রূপগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Published : Thursday, 23 January, 2025 at 5:24 PM  Count : 353

রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টি জাতীয় খাদ্য ও মুখরোচক খাদ্যপন্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় শুভ সন্দেশ ও বরাবো এলাকায় ফুলকলি মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়।

এসময় শুভ সন্দেশের কারখানা থেকে বিপুল পরিমাণ পঁচা গুড়, বড়ই, আটা, চিনি, ক্যামিকেল, ডিডি পাউডার, আচার, সন্দেশ, তেতুল জব্দ করে নষ্ট করা হয়। অভিযানে শুভ সন্দেশকে ৩০ হাজার এবং ফুলকলি মিষ্টিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএসটিআই কর্মকর্তা শাফায়েত হোসেন, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।

অভিযানের শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম বলেন, তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার আলি মিয়ার ভাড়া বাড়িতে বিএসটিআইয়ের কোন প্রকার অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি করছিল। তার বাড়িতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের কাঁচামাল পঁচা গুড়, বড়ই, তেতুল, চিনি, আটা, ডিডি পাউডার ও উৎপাদিত আচার, সন্দেশ, কেক, চাটনি জব্দ করা হয়। এসময় শুভ সন্দেশের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। পরে একই পৌরসভার বরাবো এলাকায় ফুলকলি মিষ্টি কারখানার প্যাকেটজাত মিষ্টির বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। আমাদের এ কার্যক্রম চলমান প্রক্রিয়া।

এসএম/এসআর
সম্পর্কিত   বিষয়:  রূপগঞ্জ   বিএসটিআই  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close