Wednesday | 11 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 11 February 2026 | Epaper
BREAKING: বিজয়ী হলে প্রথম অগ্রাধিকার হবে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার: এএফপিকে তারেক রহমান      ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার      সিলেটে ভূমিকম্প অনুভূত      প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ      আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি      দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের      অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সড়ক অবরোধ      

বাবা ডাক শোনা হল না রাকিবের

Published : Monday, 20 January, 2025 at 4:45 PM  Count : 625

ময়মনসিংহেগৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নূরে আলম সিদ্দিকী রাকিব বাবা হয়েছেন। শহীদ রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

রবিবার রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের জন্ম হয়। রাকিব শহীদ হওয়ার ৬ মাস পর তার কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু সন্তানের মুখ দেখে যেতে পারলেন না পিতা। বাবা ডাকও শোনা হল না রাকিবের।

রাকিবের পিতা উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়ার আব্দুল হালিম শেখ তাঁর নাতি হওয়ার খবরে হাসপাতালে ছুটে যান। তিনি নিহত রাকিবের পিতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পুত্রবধূ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস, আমার পুত্র রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। মেয়েও কোনদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সবাই রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।”

তিনি আরো বলেন, “আমি দাদুভাইকে কোলে নিয়েছি। ও বাবাহারা, আমি সন্তানহারা। আল্লাহ যেন ওকে হেফাজত করেন। ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছিলাম। ইচ্ছে ছিল, ছেলে আমার মৃত্যুর পর আমার জানাজার ইমামতি করবে। উল্টো আমাকেই তাঁর জানাজা পড়াতে হলো।”

উল্লেখ্য যে, নূরে আলম সিদ্দিকী রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে। গত ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ঔষধ আনতে গিয়ে উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পরে মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়ি দামগাঁও গ্রামে এনে দাফন করা হয়।

রাকিব ২০২২ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরাণীয়া হায়েজিয়া মাদরাসা থেকে হেফ্জ সম্পন্ন করেন। এরপর ভর্তি হন ঈশ্বরগঞ্জ ভাসা আতহারিয়া দারুল উলুম মাদরাসার কিতাব বিভাগে। পাশাপাশি নিজ বাড়িতে গড়ে উঠা তালিমুল কোরআন মহিলা মাদরাসায় শিক্ষকতা শুরু করেন।

২০২৩ সালের ১ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের শাহাব উদ্দিনের কন্যা সাদিয়া আক্তারকে।

সাদিয়ার বাবা মো. শাহাব উদ্দিন বলেন, “একদিকে কষ্ট, অন্যদিকে আনন্দ। সবচেয়ে বেশি আনন্দিত হতো যে, সে তো নেই। আমার নাতি যেন বৈষম্যের শিকার না হয়। সে যেন তার প্রাপ্য অধিকারটুকু পায়।”

মা জাহানারা বেগম বলেন, “আমার নাতনি যখন কাঁদছে, আমাদের মনে হচ্ছে ও বাবা বাবা বলে চিত্কার করছে। ওর বাবাও হয়তো ওর কান্নার শব্দ শুনতে পাচ্ছে।”

এসআই/আরএন/এসআর

সম্পর্কিত   বিষয়:  ময়মনসিংহ   গৌরীপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close