Wednesday | 11 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 11 February 2026 | Epaper
BREAKING: বিজয়ী হলে প্রথম অগ্রাধিকার হবে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার: এএফপিকে তারেক রহমান      ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার      সিলেটে ভূমিকম্প অনুভূত      প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ      আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি      দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের      অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সড়ক অবরোধ      

সরঞ্জামসহ ১৪ জুয়ারী আটক

Published : Saturday, 18 January, 2025 at 1:43 PM  Count : 566
 

 

নীলফামারীজলঢাকায় বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জুয়ারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- জলঢাকা পৌরসভার মাথাভাঙা এলাকার হাসানুর রহমান (৩৬), বাবু চন্দ রায় (৪২), বিনয় দাস (৪২), রহিদুল ইসলাম (৩৩), আব্দুল মজিদ (৫৪), আমিনুল্লাহ (৫৯), শ্রী শৈইলান চন্দ (৩৩), ইসমাইল হোসেন (৬৫), বালাগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তাপস চন্দ্র রায় (২৯), বগুলাগাড়ীর ছৈইদিব চন্দ্র রায় (৩৪), পরিমল চন্দ্র রায় (৩৫), জিয়া চন্দ্র রায় (৪৭), দুন্দিবারি এলাকার কামরুজ্জামান (৫২) ও মুদিপাড়া এলাকার হামিদুর রহমান (৫৩)।

জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জুয়ার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন ও নানা কৌশলে বিভিন্ন ভাবে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এইচএস/এমএ
সম্পর্কিত   বিষয়:  নীলফামারী   জলঢাকা   


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close