Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

বন্ধুর ছুরিকাঘাতে আহত বন্ধুর মৃত্যু

Published : Saturday, 11 January, 2025 at 7:40 PM  Count : 373

ময়মনসিংহেগফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএম শাহাদাত হোসেন জয় (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এসএম শাহাদাত হোসেন জয় উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। আর ছুরিকাঘাতকারী সাব্বির মিয়া (২৩) নিহত জয়ের বন্ধু এবং পাশবর্তী লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার বিকালে মশাখালী বাজার এলাকায় সাব্বির মিয়া এসএম শাহাদাত হোসেন জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়ের স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জয় মারা যান।

নিহত জয়ের মামা সোহাদ মিয়া বলেন, আমার ভাগ্নে জয়কে কেন হত্যা করা হয়েছে, আমরা জানি না। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আশা করি পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য বের করে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এমএ/আরএন/এসআর

সম্পর্কিত   বিষয়:  ময়মনসিংহ   গফরগাঁও  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close