Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

Published : Wednesday, 8 January, 2025 at 9:01 PM  Count : 284

জামালপুরেসরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সার ভর্তি ট্রাক। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও চালক শামসুল হক (৬৫) আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তালুকদারবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন চালক শামসুল হক জানান, ভুঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেন তালুকদারবাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সার ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, ঘোড়াশাল থেকে সার ভর্তি ট্রাক তারাকান্দির দিকে যাচ্ছিল। এ সময় তালুকদারবাড়ি রেল ক্রসিংয়ের গেটম্যান চান মিয়া উপস্থিত ছিলেন না। ফলে রেল ক্রসিংয়ের বারটি না নামানো এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গেটম্যান চান মিয়া জুয়া খেলায় আসক্ত, প্রায়ই তিনি কাজে অবহেলা করে থাকেন।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, গেটম্যান অনুপস্থিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৫ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি।

জেজে/আরএন/এসআর

সম্পর্কিত   বিষয়:  জামালপুর   সরিষাবাড়ী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close