Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper

বিএনপির ডাকা ১০ম দফার অবরোধ শুরু

Published : Wednesday, 6 December, 2023 at 10:26 AM  Count : 267
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে ১০ম ধাপে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে আগামী বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার ভোর ৬টা থেকে, চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন। জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছে। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে জনগণ।’

অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের যানবাহন এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন এই অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

-এমএ

সম্পর্কিত   বিষয়:  বিএনপি   অবরোধ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close