ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৪:১৬ পিএম আপডেট: ১৪.০৭.২০২৪ ২:৫০ পিএম
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এ বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া বাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এসময় প্রায় ঘন্ট্যাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুইপাশেই যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পুলিশ কয়েকবার নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ায়। পুলিশ কয়েকধাপে চেষ্টা করেও নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে পারেনি। দুপুর সোয়া ১২টার দিকে নেতাকর্মীরা কর্মসূচি শেষ করলে সড়কে যান চলাচল শুরু হয়।

বেতবুনিয়া বাজারের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিকন চাকমা, পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইমং মার্মা। এসময় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাসহ তিন সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত। 

এদিকে, রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী টিভিস্টেশন এলাকায় পৃথকভাবে সড়কে অবস্থান ধর্মঘট শুরু করে ইউপিডিএফের তিন সংগঠন। এসময় সেখানেও পুলিশ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়।

এসআই/এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝